বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
উরুগুয়ের হারে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। পানামার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামার আগেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত হয় থ্রি লায়ন্সদের।
স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ের পর গাণিতিকভাবে নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের পরের রাউন্ডে ওঠা।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে থাকা ইংল্যান্ড এখন অন্তত সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবেও নকআউটে উঠছে। তবে সুখবরের মাঝেও রয়েছে দুশ্চিন্তা। হ্যামস্ট্রিং চোটে পানামার বিপক্ষে খেলতে পারবেন না রিস জেমস।
এছাড়া ডেক্লান রাইসের ফিটনেস নিয়েও রয়েছে শঙ্কা। ফলে শেষ গ্রুপ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এখন নকআউটে আরও শক্তিশালী প্রত্যাবর্তনের অপেক্ষায় টমাস টুখেলের দল।