বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
চারবার চেষ্টা করেও এখন পর্যন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি জাপান। তবে এবার গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা দলটির সামনে শেষ ৩২-এর লড়াইয়ে প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ইতিহাস ও পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই থাকলেও দেশটির কিংবদন্তি ফুটবলার জিকো মনে করেন, সত্যিকারের ফুটবল’ খেলা জাপান ব্রাজিলকে হারিয়ে দিলেও সেটি বিস্ময়ের কিছু হবে না।

‘সাদা পেলে’ নামে পরিচিত জিকো বলেন, “অবশ্যই আমি ব্রাজিলকে সমর্থন করব। তবে জাপানও জিততে পারে। এই জাপান দল সত্যিকারের ফুটবল খেলে। ম্যাচটি হবে দারুণ উপভোগ্য।”
প্রতিপক্ষ শক্তিশালী হলেও জাপানের ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। জিকোর ভাষায়, “জাপান যেকোনো দলকে মোকাবিলা করতে প্রস্তুত। গত কয়েক বছরে তারা স্পেন, জার্মানি, ইংল্যান্ড, এমনকি ব্রাজিলকেও হারিয়েছে। প্রতিপক্ষ যে-ই হোক, জাপান প্রস্তুত থাকবে।”
২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাপানের প্রধান কোচ ছিলেন জিকো। তার অধীনেই ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল জাপান যেখানে তারা ৪-১ গোলে হেরেছিল। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বর্তমান জাপান দল আগের চেয়ে অনেক বেশি পরিণত।


তাদের কৌশলগত উন্নতি হয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। এখন তারা জানে কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয় এবং পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসতে হয়।
এবারের বিশ্বকাপের অন্যতম অঘোষিত দাবিদার হিসেবে ধরা হচ্ছে জাপানকে। সর্বশেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে তারা অপরাজিত।
এর মধ্যে রয়েছে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়, নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলের ড্র এবং তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়।
বিশ্বকাপে কখনও ব্রাজিলকে হারাতে না পারলেও সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে জাপান। গত বছর টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তারা ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল। ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে সেটিই ছিল জাপানের প্রথম জয়।
এবার বিশ্বকাপের মঞ্চে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারে কি না সেদিকেই তাকিয়ে থাকবে জাপানের সমর্থকেরা।