বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের পথে। ১২টি গ্রুপের মধ্যে ইতোমধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। এরই মধ্যে নকআউট পর্ব তথা শেষ ৩২-এ খেলার জন্য ১৯টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
বর্তমান হিসাব অনুযায়ী, ৪৮ দলের আসরে ১৯টি দল শেষ ৩২-এ উঠেছে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৮টি দল। বাকি ১৩টি স্থানের জন্য এখনো লড়াই করছে ২১টি দল।

এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ যাবে। এছাড়া ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দলও নকআউট পর্বে সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো।
শেষ ৩২-এ নিশ্চিত হওয়া দলগুলো:
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া

বিদায় নেওয়া দলগুলো: তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া নকআউট ম্যাচ:
কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা — ২৮ জুন, রাত ১টা
ব্রাজিল বনাম জাপান — ২৯ জুন, রাত ১১টা
নেদারল্যান্ডস বনাম মরক্কো — ৩০ জুন, সকাল ৭টা
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা — ২ জুলাই, সকাল ৬টা
এখনও বেশ কয়েকটি গ্রুপের খেলা বাকি থাকায় শেষ ৩২-এর বাকি ১৩টি স্থানের লড়াই জমে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করবে নকআউট পর্বের পূর্ণ সূচি ও প্রতিপক্ষ।