বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। এই ফলে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে এশিয়ার পরাশক্তিরা।
যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের দারুণ থ্রু পাস থেকে দাইজেন মায়েদা গোল করে জাপানকে এগিয়ে দেন।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পর ভিক্টর গিয়োকেরেসের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে সুইডেনকে সমতায় ফেরান অ্যান্থনি এলাঙ্গা।
বাকি সময়ে দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাপান। আর নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
আগামী ২৯ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।