বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে নিরাপত্তা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং স্টিকারবিহীন ব্যক্তিগত যানবাহনের চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৪ জুন থেকে কার্যকর হওয়া এ নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, গণমাধ্যমের গাড়ি, রাইড শেয়ার, খাবার ও অনলাইন পণ্য সরবরাহকারী যান এবং অন্যান্য সরকারি গাড়ি এই বিধিনিষেধের বাইরে থাকবে।
শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলোতে এ নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। পাশাপাশি গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশে আগের মতোই নিয়ন্ত্রণ বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট অংশীজনের মতামত এবং বাস্তব প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত ভবিষ্যতে পরিবর্তন বা পুনর্বিবেচনা করা হতে পারে।