বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ড শেষে ফুটবল বিশ্লেষকদের নজরে এসেছে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স।
সেই পারফরম্যান্সের মূল্যায়নে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিক বিশ্বকাপে এ পর্যন্ত সেরা ৫০ ফুটবলারের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে।
তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ধারাবাহিক নৈপুণ্যের কারণে তিনি আবারও সবার ওপরে অবস্থান করছেন।
দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, আর তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড।

শীর্ষ দশে আরও জায়গা পেয়েছেন ফ্রান্সের মাইকেল অলিসে, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, কলম্বিয়ার লুইস দিয়াজ, ইংল্যান্ডের হ্যারি কেইন, পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ, মরক্কোর আশরাফ হাকিমি এবং স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি।
এবারের তালিকায় ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন মাত্র দুই ফুটবলার। তাদের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র পঞ্চম স্থানে উঠে এসেছেন।
বিশ্বকাপে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে দ্য অ্যাথলেটিক। বিশেষ করে হাইতির বিপক্ষে ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে অবদান রেখে নিজের গুরুত্ব প্রমাণ করেন তিনি।
ব্রাজিলের দ্বিতীয় প্রতিনিধি স্ট্রাইকার মাতেউস কুনিয়া। তিনি রয়েছেন ৩২তম স্থানে। সুযোগ কাজে লাগানো, গোল করার দক্ষতা এবং কার্যকর পারফরম্যান্সের কারণে এই অবস্থান অর্জন করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে আরও ওপরে উঠে আসতে পারেন এই ফরোয়ার্ড।

৩২ নম্বরে থাকা কুনিয়ার নিচে অবস্থান করছেন মিশরের তারকা মোহামেদ সালাহ, যিনি রয়েছেন ৪৫তম স্থানে। আর তালিকার সর্বশেষ অর্থাৎ ৫০তম স্থানে জায়গা পেয়েছেন পর্তুগালের অভিজ্ঞ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদেই তারা দুজনই নতুন করে এই তালিকায় ফিরেছেন।

বিশ্বকাপের চলমান আসরে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে প্রকাশিত এই র্যাংকিংয়ে মেসি আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন।
অন্যদিকে রোনালদোর তালিকায় ফিরে আসাও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।