বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এক ম্যাচের টেস্টসহ সাদা বলের সিরিজ খেলতে বুধবার ( ২৪ জুন ) দ্বিতীয় বহরে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। দুপুর দুইটার ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেছেন তাওহীদ হৃদয়-অমিত হাসানরা। সবমিলিয়ে ১২ সদস্যের বহর রয়েছে এই ফ্লাইটে।
মাহিদুল ইসলাম অঙ্কন, রবিউল হকসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা রয়েছেন এই বহরে। টেস্ট দলে সবশেষ পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক।
এই সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদরা।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।