বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন পৌঁছে গেছে শেষ বাঁকে। বৃহস্পতিবার ভোরে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে এই গ্রুপ থেকে কোন দলগুলো নকআউট পর্বে জায়গা করে নেবে। ইতোমধ্যে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এখনো রয়েছে গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে ওঠার সুযোগ।
গ্রুপপর্বের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করবে সেলেসাওরা। ফলে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে ব্রাজিলের লক্ষ্য থাকবে শুধু পরের রাউন্ড নিশ্চিত করা নয় বরং শীর্ষ দল হিসেবেই শেষ ষোলো বা শেষ বত্রিশে জায়গা করে নেওয়া।
এক নজরে দেখে নেওয়া যাক ‘সি’ গ্রুপের তিন দলের নকআউট সমীকরণ :
ব্রাজিল (৪ পয়েন্ট): স্কটল্যান্ডের বিপক্ষে জয় কিংবা কেবল একটি ড্র করলেই সরাসরি শেষ বত্রিশ নিশ্চিত হবে সেলেসাওদের। ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। তবে মরক্কো যদি তাদের ম্যাচে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গোল ব্যবধানে ব্রাজিলকে টপকে যেতে পারে, তবেই কেবল শীর্ষস্থান হাতছাড়া হতে পারে ব্রাজিলের।
মরক্কো (৪ পয়েন্ট): তলানির দল হাইতির বিপক্ষে মাত্র ১ পয়েন্ট (ড্র) পেলেই নকআউট নিশ্চিত হবে মরক্কোর। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাদের জয়ের পাশাপাশি ব্রাজিলের চেয়ে বড় ব্যবধানে জিততে হবে, যেন গোল ব্যবধানে ব্রাজিলকে পেছনে ফেলা যায়।
স্কটল্যান্ড (৩ পয়েন্ট): স্কটিশদের সমীকরণ অত্যন্ত পরিষ্কার। ব্রাজিলকে হারাতে পারলেই কোনো হিসেব ছাড়াই সরাসরি পরের রাউন্ডে চলে যাবে তারা। এমনটি হলে তা হবে তাদের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউটে ওঠার রেকর্ড। তবে ম্যাচ ড্র করলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে ওয়াইল্ডকার্ডের আশায় চেয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর দিকে।