বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি, : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যতই বাড়ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার জানা গেল, শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প উপস্থিত থাকবেন। শুধু দর্শক হিসেবেই নয়, বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাতেও তিনি তার সঙ্গে থাকবেন।
ইনফান্তিনো বলেন, তারা একসঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন এবং এরপর যৌথভাবে বিশ্বচ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।
এখন পর্যন্ত ট্রাম্প বিশ্বকাপের কোনো ম্যাচ মাঠে বসে দেখেননি। তবে তার প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র দলের ম্যাচে উপস্থিত ছিলেন।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইনফান্তিনোর পাশে বসে খেলা দেখতে দেখা যায়।
বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি পর্ব থেকেই ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের ওভাল অফিসে তাদের একাধিক বৈঠকও হয়েছে।
এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময়ও ট্রাম্প ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে তার অবস্থান এবং দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ট্রফি প্রদান অনুষ্ঠানকে ঘিরে উপস্থিতি শুধু ক্রীড়াঙ্গনেই নয়, আন্তর্জাতিক কূটনীতি ও রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব বহন করবে।