বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পর্তুগাল। উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে দলটি।
ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি জোড়া গোল করে একাধিক ইতিহাস গড়েছেন।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন ৪১ বছর বয়সী রোনালদো। এরপর ৩৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপে ব্যক্তিগত গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন।
এর মাধ্যমে তিনি ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন।
রোনালদোর পাশাপাশি নুনো মেন্দেস, একটি আত্মঘাতী গোল এবং বদলি হিসেবে নেমে রাফা লেয়াও একটি করে গোল করেন। যদিও হ্যাটট্রিকের খুব কাছে গিয়েও তিনটি গোল পূরণ করতে পারেননি রোনালদো।

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। উজবেকিস্তান একবার জালে বল পাঠালেও ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও একের পর এক সুযোগ তৈরি করে পর্তুগাল, তবে উজবেক গোলরক্ষক কয়েকটি নিশ্চিত গোল ঠেকান।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'কে' গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ের পরও শেষ ম্যাচের ওপর নির্ভর করছে উজবেকিস্তানের নকআউটে ওঠার সম্ভাবনা।