বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বফুটবলের সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি -ছবি : সংগৃহীত
বিশ্বফুটবলের সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি। বয়স বাড়ছে, ক্যালেন্ডার থেকে ঝরে যাচ্ছে একের পর এক বছর, কিন্তু তার পায়ের জাদু যেন এখনও সময়কে হার মানাতে জানে। আগামী বুধবার ৩৯ বছরে পা দেবেন আর্জেন্টাইন মহাতারকা। তার আগেই আজ ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আর সেই ম্যাচেই ইতিহাসের নতুন অধ্যায় লেখার সুযোগ রয়েছে তার সামনে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। সেই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ গোলের রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন তিনি।
তবে মাঠের বাইরেও আবেগঘন এক সময় পার করছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের পর তার চোখের জল অনেকের নজর কেড়েছিল। পরে জানা যায়, তার বাবা হোর্হে মেসি অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক এই কঠিন সময়েও মাঠে নেমে হ্যাটট্রিক করে নিজের স্বভাবসুলভ জবাব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

অস্ট্রিয়া অবশ্য সহজ প্রতিপক্ষ নয়। জার্মান কোচ রালফ রাংনিক–এর অধীনে দলটি এখন ইউরোপের অন্যতম সংগঠিত ইউনিট। প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে তারা। অধিনায়ক ডেভিড আলাবাও স্বীকার করেছেন, আর্জেন্টিনার শক্তি শুধু মেসি নন, পুরো দল।
দুই দলের মুখোমুখি ইতিহাসও বেশ পুরোনো। সর্বশেষ ১৯৯০ সালে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল দুই দল। আর ১৯৮০ সালে আর্জেন্টিনা ৫-১ ব্যবধানে জয় পেয়েছিল, যে ম্যাচে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক করেছিলেন।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন। তবে একটি জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই মেসি খেলবেন। কারণ এই দলটির স্বপ্ন, আশা এবং ইতিহাসের বড় অংশ জুড়েই আছেন তিনি।
জন্মদিনের আগে নিজের জন্য সবচেয়ে বড় উপহার কী হতে পারে? হয়তো আরেকটি গোল, আরেকটি জয়, কিংবা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুট। ফুটবলবিশ্ব এখন অপেক্ষায় মেসি আজ আবার কী নতুন গল্প লেখেন।