বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বের পথে বড় সুযোগের সামনে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই ম্যাচেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। এছাড়া সব গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটটিও পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে।
গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা ইতোমধ্যে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে দ্বিতীয় ম্যাচের ফলাফল তাদের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে দিতে পারে।
অস্ট্রিয়ার বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করতে পারলে আর্জেন্টিনার মোট পয়েন্ট হবে ৬। সে ক্ষেত্রে গ্রুপের শীর্ষ দুইয়ের একটি স্থান নিশ্চিত হয়ে যাবে এবং রাউন্ড অব ৩২-এ ওঠার টিকিটও পেয়ে যাবে তারা।
ম্যাচটি ড্র হলে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে ৪। তখনও নকআউটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল থাকবে। অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই তাদের পরের রাউন্ডে ওঠা নিশ্চিত হতে পারে।
অস্ট্রিয়ার কাছে পরাজিত হলেও আর্জেন্টিনার জন্য সবকিছু শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ইতিবাচক ফল অর্জন করতে পারলে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে।
সবকিছু বিবেচনায় অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় তাদের সরাসরি নকআউটে পৌঁছে দেবে, আর ড্র করলেও পরের রাউন্ডের পথে তারা অনেকটাই এগিয়ে থাকবে।