বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিসর। গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফ্রিকার দলটি।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের ১৫ মিনিটে ফিন সারম্যানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রাখলেও বিরতির পর সম্পূর্ণ বদলে যায় ম্যাচের চিত্র।
৫৮ মিনিটে মোহাম্মদ হানির দারুণ ক্রস থেকে হেডে সমতা ফেরান মোস্তাফা জিকো। এরপর ৬৭ মিনিটে জিকোর পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে মিসরকে এগিয়ে দেন দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ।
ম্যাচের ৮২ মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে হেডে তৃতীয় গোল করেন বদলি খেলোয়াড় ত্রেজেগে। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে মিসর।
এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে উঠে এসেছে মিসর। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের প্রতিপক্ষ ইরান, আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে বেলজিয়ামের।