বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশেষ প্রযুক্তি ব্যবহার করে রোমেরো সঙ্গে অনুশীলনে লিসান্দ্রো। বিশ্বকাপে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে-ছবি: সংগৃহীত
বিশ্বকাপে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখন লিওনেল মেসিদের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের তীব্র গরম। মাঠের প্রতিপক্ষের পাশাপাশি আবহাওয়ার কঠিন পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে দলটি।
এই গরম থেকে রক্ষা পেতে কানসাসে অনুশীলনের সময় আর্জেন্টিনা দল ব্যবহার করেছে আধুনিক ‘কুলিং ভেস্ট’ প্রযুক্তি। ফর্মুলা ওয়ানে ব্যবহৃত এই প্রযুক্তি এখন ফুটবলেও যুক্ত হচ্ছে, যা খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
আর্জেন্টিনার কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান খেলোয়াড়দের জন্য বিশেষভাবে তৈরি কুলিং ভেস্ট সরবরাহ করেছে। এর ভেতরে থাকা কুলিং জেল শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। একই সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক বিশেষ ইনসুলেটেড বুটও ব্যবহার করা হচ্ছে।
স্পেন জাতীয় দলের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ এই প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে বলেন, এই ভেস্ট খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা কমিয়ে ক্লান্তি বিলম্বিত করতে সাহায্য করে এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করে। প্রয়োজনে অনুশীলনের পাশাপাশি ম্যাচের আগে ওয়ার্ম-আপ পরবর্তী সময়েও এটি ব্যবহার করা যায়, যা খেলোয়াড়দের আরও সতেজ রাখে।
ফর্মুলা ওয়ান রেসিংয়ে বহু বছর ধরে এই প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে সিঙ্গাপুরের মতো গরম আবহাওয়ার রেস ট্র্যাকে এটি চালকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া ও কাতারের মতো উষ্ণ পরিবেশেও এর ব্যবহার রয়েছে।
এদিকে কানসাসে আর্জেন্টিনার অনুশীলনে আলজেরিয়ার বিপক্ষে ৪৫ মিনিটের বেশি খেলেছেন এমন ফুটবলাররা রিকভারি সেশনে অংশ নেন। অন্য খেলোয়াড়রা বল নিয়ন্ত্রণ ও কৌশলগত অনুশীলন চালিয়ে যান। অনুশীলনের প্রথম ১৫ মিনিট ছিল গণমাধ্যমের জন্য উন্মুক্ত যেখানে দলের মধ্যে আত্মবিশ্বাসী ও স্বস্তিদায়ক পরিবেশ লক্ষ্য করা গেছে।
আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচে ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচে জয় পেলে গ্রুপ ‘জি’-এর শীর্ষস্থান নিশ্চিত করার সুযোগ থাকবে বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।