বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গোলের পর মেসির চোখে জল -ছবি : সংগৃহীত
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের সবাই তাদের প্রথম ম্যাচ সম্পন্ন করেছে। সর্বশেষ নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলেছে উজবেকিস্তান ও কলম্বিয়া। ফলে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে।
প্রতিটি দলের সামনে এখনো দুটি করে ম্যাচ বাকি থাকলেও কয়েকটি দল প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে চলে গেছে। বিশেষ করে যেসব গ্রুপে একমাত্র জয়ী দল হিসেবে কোনো দল তিন পয়েন্ট পেয়েছে, তারা শেষ বত্রিশে জায়গা করে নেওয়ার দৌড়ে অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে।
প্রথম রাউন্ড শেষে কোন গ্রুপে কোন দল শীর্ষে রয়েছে এবং কারা দ্বিতীয় স্থানে আছে, এক নজরে দেখে নেওয়া যাক।
‘এ’ গ্রুপ
শীর্ষে স্বাগতিক মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৩, তারা চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-১ গোলে।
‘বি’ গ্রুপ
এই গ্রুপের প্রথম দুটি ম্যাচই ১-১ ড্র হয়েছে। সুইজারল্যান্ড ও কাতার এবং কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা—চারটি দলই একটি করে গোলে ১ পয়েন্ট করে পেয়েছে। তবে ফেয়ার প্লের নিয়মে শীর্ষে সুইজারল্যান্ড, দুইয়ে কানাডা।
‘সি’ গ্রুপ
স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে আছে। মরক্কো ও ব্রাজিল নিজেদের ম্যাচটি ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ফেয়ার প্লেতে দ্বিতীয় স্থানে মরক্কো। ব্রাজিল তিনে।

‘ডি’ গ্রুপ
যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ২-০ গোলে জিতেছে তুরস্কের বিপক্ষে। শীর্ষে তাই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
‘ই’ গ্রুপ
এই গ্রুপের শীর্ষে কুরাসাওকে ৭-১ গোলে হারানো জার্মানি। দুইয়ে থাকা আইভরিকোস্টও ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে।
‘এফ’ গ্রুপ
তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে সুইডেন শীর্ষে। জাপান ও নেদারল্যান্ডস ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। তবে ফেয়ার প্লেতে এগিয়ে জাপান গ্রুপে দ্বিতীয়।
‘জি’ গ্রুপ
এই গ্রুপের দুটি ম্যাচই ২-২ গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিসর-সব দলই প্রথম ম্যাচ শেষে ১ পয়েন্ট করে পেয়েছে। তবে ফেয়ার প্লেতে শীর্ষে নিউজিল্যান্ড, ইরান দ্বিতীয়।
‘এইচ’ গ্রুপ
স্পেন থাকা গ্রুপটিতে এই মুহূর্তে শীর্ষে উরুগুয়ে, দুইয়ে সৌদি আরব। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন গোল শূন্য ড্র করেছে কেপ ভার্দের সঙ্গে। উরুগুয়ে-সৌদি আরব ম্যাচও ড্র হয়েছে, তবে ১-১ হওয়ায় তারাই শীর্ষ দুটি স্থানে।
‘আই’ গ্রুপ
নরওয়ে প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে ভালো সূচনা করেছে। ফ্রান্সও সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে। গোলে এগিয়ে নরওয়ে শীর্ষে, ফ্রান্স দ্বিতীয়।

‘জে’ গ্রুপ
আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া, তারা জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে।
‘কে’ গ্রুপ
শীর্ষে আছে কলম্বিয়া। তারা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে। ডিআর কঙ্গো ও পর্তুগাল ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে দুইয়ে ফেয়ার প্লেতে এগিয়ে ডিআর কঙ্গো দ্বিতীয়।
‘এল’ গ্রুপ
ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে। গ্রুপের অন্য ম্যাচে ঘানা ১-০ গোলে হারিয়েছে পানামাকে। শীর্ষে ইংল্যান্ড, দুইয়ে ঘানা।