বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের মঞ্চে অবশেষে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত তিন গোল করে শুধু দলকে জয়ই এনে দেননি, এক ম্যাচেই গড়েছেন একাধিক অনন্য রেকর্ড।
বিশ্বকাপে অভিষেকের দুই দশক পূর্তির দিনে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে স্মরণীয় এক রাত উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মেসি প্রথমার্ধে দলের হয়ে গোলের সূচনা করেন। পরে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।
আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচে এটি ছিল মেসির ৬১তম এবং আর্জেন্টিনার জার্সিতে ১১তম হ্যাটট্রিক। একই সঙ্গে বিশ্বকাপে তার গোলসংখ্যা পৌঁছেছে ১৬-তে, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান উচ্চতায় নিয়ে গেছে।
এই ম্যাচে গোল করে মেসি আরেকটি বিরল কীর্তিও গড়েন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে গোল করার নজিরও স্থাপন করেন আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলারের তালিকাতেও নাম লিখিয়েছেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে তিন গোল করে তিনি ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর আগের রেকর্ড।
এর আগে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা তৃতীয় ফুটবলার হিসেবেও নিজের নাম লেখান মেসি।
এক ম্যাচে এতগুলো মাইলফলক স্পর্শ করে বিশ্বকাপের ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এখন অপেক্ষা, কবে তিনি ক্লোসার রেকর্ড ভেঙে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন।