বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে একদিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের কোনোটি থেকেই আসেনি জয়-পরাজয়ের ফল। সব ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে, যা ৬৮ বছর পর আবারও দেখা গেল বিশ্বকাপে।
সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত ম্যাচগুলোতে স্পেন–কেপ ভার্দে গোলশূন্য ড্র (০–০), বেলজিয়াম–মিসর ১–১, সৌদি আরব–উরুগুয়ে ১–১ এবং ইরান–নিউজিল্যান্ড ২–২ গোলে সমতায় শেষ হয়। ফলে একদিনে চারটি ম্যাচই ড্র হওয়ার বিরল নজির গড়ে ফুটবল বিশ্ব।
পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এটি মাত্র তৃতীয় ঘটনা, যখন একদিনে চারটি ম্যাচ ড্র হলো। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৫৮ বিশ্বকাপে। সেবারও একই দিনে সুইডেন–ওয়েলস, যুগোস্লাভিয়া–প্যারাগুয়ে, ইংল্যান্ড–অস্ট্রিয়া এবং নর্দার্ন আয়ারল্যান্ড–জার্মানি ম্যাচগুলো ড্রয়ে শেষ হয়েছিল।
দীর্ঘ ৬৮ বছর পর আবারও একই কীর্তির পুনরাবৃত্তি হওয়ায় ফুটবল বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে কাকতালীয়ভাবে দুইবারই ১৫ জুন তারিখে এমন ঘটনা ঘটায় সেটি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।