বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঝপথে নিয়ন্ত্রণ হারালেও শেষদিকে আবার ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ দ্রুত ফিরে গেলেও দলের রানকে এগিয়ে নিচ্ছেন মোসাদ্দেক হোসেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি এখন শেষ দিকের বড় সংগ্রহের মূল ভরসা।
৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৭ রান। ৪৯ বলে ফিফটি পূর্ণ করেন মোসাদ্দেক, ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। শুরু থেকে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি স্কোরবোর্ড সচল রাখেন।
এর আগে ওপেনিং জুটিতে দলকে ভালো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তামিম ৪৪ বলে ৫৪ রান করেন, শান্ত করেন ৮৬ বলে ৬৭ রান দুজনের ব্যাটেই অস্ট্রেলিয়ার বোলিং চাপে পড়ে যায়।
তবে মাঝের দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাইফ হাসানের পর লিটন দাসও দ্রুত ফেরেন সাজঘরে। পরে শান্ত আউট হলে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া।
এই চাপের মুহূর্তে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক ইনিংস মেরামতের চেষ্টা করেন। হৃদয় ধৈর্যশীল ব্যাটিংয়ে ৫১ বলে ৩১ রান করেন। তবে মিড-অফে ক্যাচ দিয়ে তিনি ফিরলে ভেঙে যায় জুটি।
এরপর ক্রিজে আসেন মিরাজ কিন্তু শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা সফল হয়নি। ফলে শেষ কয়েক ওভারে বড় স্কোর দাঁড় করানোর দায়িত্ব এখন একাই সামলাচ্ছেন মোসাদ্দেক হোসেন।