বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ যা শেষ হলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে সিরিজ শুরুর ঠিক আগেই সফরকারি দলে তিনজন ক্রিকেটারের পরিবর্তন হয়েছে।
আইপিএল শেষ হওয়ার পর ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাভিস হেড। এছাড়া গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফরে খেলতে না পারা অধিনায়ক মিচেল মার্শও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। তার চোট পুরোপুরি ঠিক না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও তিনি খেলবেন না।
পাকিস্তান সফরে হ্যামস্ট্রিং চোটে অনুপস্থিত লেগস্পিনার তানভীর সংঘের স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবারের মতো সাদা বলের দলে ডাক পেয়েছেন অফস্পিনার টড মারফি। হেড ও মার্শের জায়গায় দলে যুক্ত হয়েছেন ম্যাট শর্ট এবং অলি পিক।
হেড সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল প্লে-অফে খেলার কারণে পাকিস্তান সফরে ছিলেন না। বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াডে রাখা হলেও ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাকে ছুটি দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে তার পরিবর্তে কারা থাকবেন তা পরে ঘোষণা করা হবে।

মার্শের অবস্থাও অনিশ্চিত। তিনি আইপিএলে পাওয়া গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। আশা করা হচ্ছিল, বাংলাদেশের ছয় ম্যাচের সিরিজে তিনি দু’টি ফরম্যাটেই নেতৃত্ব দেবেন। আপাতত তিনি ১৭ জুন থেকে শুরু হওয়ার টি-টোয়েন্টি সিরিজের জন্য সুস্থ হওয়ার লড়াইয়ে থাকবেন।
অজি দলের ওয়ানডে অধিনায়কত্ব ভারপ্রাপ্তভাবে দায়িত্বে থাকবেন জশ ইংলিশ। টি-টোয়েন্টি সিরিজে মিচেল মার্শ সময়মতো ফিট হলে নেতৃত্ব ফিরবেন তার হাতে।
ওয়ানডে স্কোয়াড: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশ, অ্যাডাম জাম্পা।