বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিসিবির নির্বাচন। তবে ভোটগ্রহণ শুরুর প্রায় ৪৫ মিনিট পর পড়ে প্রথম ভোট। ধীরগতিতে শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠছে নির্বাচনী পরিবেশ।
নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে সকাল ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এবারের বিসিবি নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ ঘিরে। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত মুখ।
এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হন।
এদিকে নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।