বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
আগামী ফুটবল বিশ্বকাপে অংশ নিতে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। দীর্ঘ জটিলতা ও অনিশ্চয়তার পর মার্কিন প্রশাসন দলটির খেলোয়াড় ও প্রয়োজনীয় স্টাফদের জন্য ভিসা অনুমোদন দিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। তার প্রায় ১০ দিন আগে এই ভিসা অনুমোদনের খবর আসে।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরান দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সকলের ভিসা ইস্যু করা হয়েছে। তবে একই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে এই সুযোগের অপব্যবহার বা ভুয়া পরিচয়ে কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
ইরান ফুটবল ফেডারেশন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসর বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রথমবারের মতো এমন এক রাজনৈতিকভাবে জটিল সম্পর্ক থাকা দেশের অধীনে ইরান দলকে অংশ নিতে হচ্ছে।
এর আগে ভিসা জটিলতার কারণে ইরান দলকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসান থেকে অনুশীলন ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তর করতে হয়েছিল। তখন ফেডারেশন সভাপতি মেহদি তাজও সমস্যার বিষয়টি স্বীকার করেন। এছাড়া দলের একাধিক স্টাফ তখনও ভিসা পাননি বলে জানা গিয়েছিল।
ভিসা প্রক্রিয়ায় রাজনৈতিক কড়াকড়িও ছিল উল্লেখযোগ্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরান দলের কোনো সদস্যের সঙ্গে যদি দেশটির সশস্ত্র বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) সংশ্লিষ্টতা থাকে, তবে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
সব জটিলতা ও রাজনৈতিক চাপের মধ্যেই শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেল ইরান ফুটবল দল।