বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের নতুন আসরের। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।
আগামী রোববার (৭ জুন) ভোর ৪টায় মিশরের মুখোমুখি হবে সেলেসাওরা। তবে এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচে থাকছেন না দলের প্রধান তারকা নেইমার। চোটের কারণে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, পায়ের মাংসপেশির চোটের চিকিৎসার জন্য নেইমার বর্তমানে নিউ জার্সিতে অবস্থান করছেন। সেখানে তার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নেইমার। তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং তার শারীরিক পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার করা হবে।
বর্তমানে ‘গ্রেড-২ কাফ স্ট্রেইন’-এ ভুগছেন নেইমার, যা পায়ের পেশির মাঝারি ধরনের আঘাত। এ কারণে জাতীয় দলের ক্যাম্পে থাকলেও তিনি মূলত জিম ও হালকা অনুশীলনেই সীমাবদ্ধ ছিলেন।
নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী। তার পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ঝুঁকি না নিয়ে দলকে এগিয়ে নিতে চায় ব্রাজিল শিবির।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।