বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর ডিগ্রি কলেজ-এ শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা। চুকনগর চেস ক্লাব এবং বাংলাদেশ দাবা ফেডারেশন-এর সহযোগিতায় FIDE অনুমোদিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দেশ-বিদেশের অর্ধশতাধিক রেটেড ও প্রতিভাবান দাবাড়ুর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় চুকনগর ডিগ্রি কলেজের চতুর্থ তলার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুকনগর চেস ক্লাবের সভাপতি সরদার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আজিজ মাহমুদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা।
প্রধান অতিথির বক্তব্যে অমিত কুমার বিশ্বাস বলেন, প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়। দাবা মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণদের মাদকসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে।
টুর্নামেন্টের প্রধান সংগঠক ও চুকনগর চেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপ্তিমান বাপ্পী জানান, তৃণমূল পর্যায়ের দাবাড়ুদের আন্তর্জাতিক রেটিং অর্জনের সুযোগ করে দিতেই এই আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, FIDE নিয়ম অনুযায়ী ৬ রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্ট্যান্ডার্ড টাইম কন্ট্রোল হিসেবে প্রতি খেলায় ৬০ মিনিট এবং প্রতিটি চালের জন্য ৩০ সেকেন্ড সংযোজিত সময় নির্ধারণ করা হয়েছে।
টুর্নামেন্টের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি মো. আব্দুল্লাহ আল মামুন।
এবারের আসরে বাংলাদেশ ও ভারতের কয়েকজন রেটেড দাবাড়ু অংশ নিচ্ছেন। উদ্বোধনের পরপরই প্রথম রাউন্ডের খেলা শুরু হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস পাওয়া যায়।
আগামীকাল বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে।