বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্যালারিতে তুমুল আলোচনার জন্ম দেওয়া ভুভুজেলা এবার আর শোনা যাবে না। ২০২৬ ফুটবল বিশ্বকাপে স্টেডিয়ামে ভুভুজেলা বাজানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই ভুভুজেলা বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভুভুজেলাই নয়, এয়ার হর্নসহ অতিরিক্ত শব্দ সৃষ্টি করতে পারে এমন যেকোনো ধরনের যন্ত্র স্টেডিয়ামে নেওয়া যাবে না। একই সঙ্গে লেজার রশ্মি ছড়ায় এমন যন্ত্র বা লেজার পয়েন্টার বহনের ওপরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ফিফার নতুন আচরণবিধিতে দর্শকদের পোশাক ও আচরণ নিয়েও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, শরীরে রং করা বা ট্যাটু আঁকা কোনোভাবেই পোশাক হিসেবে বিবেচিত হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন কিংবা পোশাক খুলে সংবেদনশীল অংশ দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিয়ম ভঙ্গকারীদের স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়া হতে পারে, এমনকি স্টেডিয়াম থেকে বের করেও দেওয়া হতে পারে বলে জানিয়েছে ফিফা।
উল্লেখ্য, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভুভুজেলার বিকট শব্দ দর্শকদের মধ্যে যেমন উন্মাদনা তৈরি করেছিল, তেমনি তা নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। এবার সেই বিতর্কিত বাঁশিকে গ্যালারির বাইরে রাখার সিদ্ধান্ত নিল ফিফা।