বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে চলমান বিতর্কের মধ্যে ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধিদল। তবে তাদের সফর নিয়ে দেখা দিয়েছে ভিন্নমত ও বিভ্রান্তি।
বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচন পর্যবেক্ষণ করতেই আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। কিন্তু পরবর্তীতে আইসিসির প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যে বিষয়টি ভিন্নভাবে উঠে এসেছে।
আইসিসি সূত্র ও সংশ্লিষ্টদের মতে, প্রতিনিধি দলটি মূলত নির্বাচন পর্যবেক্ষণ বা অনুমোদনের জন্য নয় বরং তথ্য যাচাই ও সত্য অনুসন্ধানের উদ্দেশ্যে ঢাকায় এসেছে।
ঢাকায় অবস্থানকালে আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোসাজে এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ড. তাভেংওয়া মুকুলানি বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। আজ সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তারা সাক্ষাৎ করেন বিসিবির সাবেক পরিচালকদের একটি অংশের সঙ্গে।
এই আলোচনায় অংশ নেন এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরী জামান, আসিফ আকবর এবং মোহাম্মদ হাসানুজ্জামান। তারা আইসিসি প্রতিনিধিদের কাছে দাবি জানান, বর্তমান অ্যাডহক কমিটির অধীনে কোনো নির্বাচন যেন স্বীকৃতি না পায় এবং তাদের অভিযোগগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, বর্তমান অ্যাডহক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আগের বোর্ডের পক্ষ থেকে দেওয়া নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য ছিল বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই। তাদের দাবি, আইসিসি প্রতিনিধিদল নির্বাচন তদারকি করতে আসেনি।
বিসিবির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এদিকে সাবেক বোর্ড পরিচালকেরা জানিয়েছেন, তারা আদালত, আইসিসি এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে আইনি লড়াই চালিয়ে যাবেন, যতক্ষণ না তাদের দাবি অনুযায়ী পূর্ববর্তী নির্বাচিত বোর্ডের ক্ষমতা পুনর্বহাল করা হয়।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে। এরপর থেকেই বিসিবির নেতৃত্ব ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভ্যন্তরীণ বিরোধ চলমান রয়েছে যা এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয় হয়ে উঠেছে।