বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে নেপাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে পরাজিত করে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে হিমালয়কন্যারা।
রোববার ভারতের মারগাঁওয়ে অবস্থিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় নেপাল। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ চার নিশ্চিত করে দলটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল নেপাল।
গ্রুপের অন্য সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভুটান। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে তারা ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়।
অন্যদিকে টানা দুই পরাজয়ে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা।
‘বি’ গ্রুপে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ।
সমীকরণ অনুযায়ী, বাংলাদেশ যদি গ্রুপ রানার্সআপ হয়, তাহলে শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে নেপাল। আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে অন্য সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্যতম সফল দল নেপাল। গত সাত আসরের মধ্যে ছয়বার ফাইনালে খেলা দলটি এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রুপ পর্বে ধারাবাহিক ভালো পারফরম্যান্স সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।