বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ফটো
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনিল মেসি (Lionel Messi)। এটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী এই মহাতারকার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরের জন্য কোচ Lionel Scaloni বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড়ের ওপরই আস্থা রেখেছেন। কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্য এবারও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।
স্কোয়াডে আছেন গোলরক্ষক Emiliano Martínez, মিডফিল্ডার Rodrigo De Paul, Alexis Mac Allister, Enzo Fernández এবং ফরোয়ার্ড Julián Álvarez ও Lautaro Martínez-এর মতো নির্ভরযোগ্য তারকারা।
তবে আলোচনায় থাকলেও অভিজ্ঞ উইঙ্গার Ángel Di Maríaকে দলে ফেরানো হয়নি। কোপা আমেরিকা ২০২৪ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই ফুটবলারকে ছাড়াই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা।
এদিকে ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপে না খেলা মিডফিল্ডার Giovani Lo Celso এবার দলে ফিরেছেন। ২০১৮ সালে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। ফলে এবারের বিশ্বকাপ হতে পারে তার নিজেকে প্রমাণের বড় মঞ্চ।
অভিজ্ঞদের পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনাও মাথায় রেখেছেন স্কালোনি। তরুণ ফুটবলার ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা ও হোসে ম্যানুয়েল লোপেজ প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

অন্যদিকে চোট ও ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন মার্কোস আকুনা। এছাড়া সম্ভাবনাময় তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মার্কোস সেনেসি এবং এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পাননি চূড়ান্ত তালিকায়।
‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার:
লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।