বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অপেক্ষার অবসান হয়েছে। নতুন কোচ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আমেরিকার ফুটবল দলের সাবেক অধিনায়ক থমাস ডুলিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার (২২ মে) সকালেই ঢাকায় পা রেখেছেন নতুন এই কোচ। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হন ডুলি। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়ান থমাস ডুলি। এ সময় নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি আছে, তাদের নিয়ে আমরা সফল হতে পারবো। তাই আমার লক্ষ্য হলো র্যাংকিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।
২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর থেকে ট্রফি খরায় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ট্রফি জেতার সময় এসেছে উল্লেখ করে বাংলাদেশ দলের নতুন এই কোচ বলেন, ‘আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি, যদি লক্ষ্যটি বাস্তবসম্মত হয়। আর আমরা গত কত বছর ধরে কিছু জিতিনি, ২৩ বছর? এখন সময় এসেছে কিছু করে দেখানোর।