বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন সালমান আঘা। ছবি: সংগৃহীত
আইসিসির আচরণবিধি ভাঙায় পাকিস্তানের ক্রিকেটার সালমান আঘাকে আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে। আইসিসির লেভেল-১ আচরণবিধি ভেঙেছেন পাকিস্তানের এই ব্যাটার।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ধারা মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের কোনো উপকরণ, সূচি বা ফিটিংসের অপব্যবহার বা ক্ষতি করার’ সঙ্গে সম্পর্কিত।
তিরস্কার ছাড়াও সালমান আঘার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ। এতে তার মোট ডিমেরিট পয়েন্ট হলো দুটি। চলতি বছর ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে একই ধারা (২.২) ভাঙার অপরাধে শাস্তি পেয়েছিলেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে আচরণবিধি ভাঙার অপরাধ করেন সালমান। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মেজাজ হারিয়ে নিজের ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করেন।
সিলেট টেস্টে মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আলাউদ্দিন পালেকর, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সালমানের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন সালমান। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।