বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবার দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহী করবে এবং দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিশ্বমঞ্চে নিজেদের স্থান দৃঢ় করবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
বাংলাদেশ দলের জয়ের ইতিহাস গড়ার দিনটি আরও উজ্জ্বল হলো সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জয় পায় টাইগাররা। এই জয়ের ফলে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।
জয়ে বাংলাদেশের অবস্থান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে, যেখানে ভারতের পয়েন্ট শীর্ষে থাকা সত্ত্বেও বাংলাদেশকে পেছনে থাকতে হয়েছে। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ যেখানে ভারতের রয়েছে ৪৮.১৫ শতাংশ।