বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আব্দুল্লাহ আল মাহফুজ এভিন -ছবি : প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নতুন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন লালমনিরহাটের কৃতী সন্তান আব্দুল্লাহ আল মাহফুজ এভিন। রোববার (১৭ মে) রাতে নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ক্রিকেটাঙ্গণে দীর্ঘদিন সক্রিয় থাকা আব্দুল্লাহ আল মাহফুজ এভিনের এই পদোন্নতি নিয়ে লালমনিরহাটের ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের সন্তান।
সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ এভিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি মানবিক যাত্রা ফাউন্ডেশনের কর্ণধার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আব্দুল্লাহ আল মাহফুজ এভিন বলেন, ক্রীড়াঙ্গণসহ পথশিশু, মাদরাসার এতিম শিশু ও হতদরিদ্র মানুষদের জন্য কাজ করা এবং তাদের ভাগ্যোন্নয়নে সাহায্য করা আমার একমাত্র লক্ষ্য। সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে এই লক্ষ্য সফল করার জন্য দোয়া প্রার্থনা করছি।
সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান ক্রীড়াঙ্গণে প্রশংসিত।