বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেইমার জুনিয়র ও তার বাবা -ছবি : সংগৃহীত
মন্টেভিডিওর সেই কষ্টকর রাতের পর দীর্ঘ আড়াই বছরের যন্ত্রণা, মাঠের বাইরের সমালোচনা ও অনিশ্চয়তার সময় কেটে অবশেষে নেইমার জুনিয়র আবার জাতীয় দলে ফিরে এসেছেন। ২০২৬ সালের হেক্সা মিশনের চূড়ান্ত স্কোয়াডে নাম ঘোষণার মুহূর্তে রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’ মিলনায়তন উল্লাসে ফেটে পড়ে।
নেইমারের প্রত্যাবর্তনের খুশি ব্যক্ত করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার বাবা। তিনি লিখেছেন, ‘বাবা, ইনজুরির পর যে ব্যথা এবং সংশয় আমাদের সঙ্গে ছিল, তার কথা লিখতেও পারতাম। এই সময়ে আমরা যা কিছু শুনতে ও সহ্য করতে হয়েছিল। সবই মনে আছে। কিন্তু আজ খুশির দিন’।
তিনি আরও যোগ করেছেন, আমার মনে কেবল একটাই ভাবনা ঘুরছে, সেটা হলো তুমি যেখানেই গিয়েছ সেখানেই শিশুরা তোমার নাম ধরে উল্লাস করেছে। এই মুহূর্তের জন্য যে দীর্ঘ অপেক্ষা আর কঠোর পরিশ্রম করতে হয়েছে, আমরা তা জানি। এই যাত্রায় যন্ত্রণা, সংশয় ও নীরবতা সবই ছিল। কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। অভিনন্দন বাবা, বিশ্বকাপের জন্যও আমি তোমার পাশে থাকব।”
ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা নেইমার সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-০ গোলে হেরে যান তিনি। সেই ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আড়াই বছরের বিরতির পর আনচেলত্তির অধীনে জাতীয় দলে ফিরেছেন তিনি।