বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে জাপান। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে শক্তিশালী স্কোয়াড গড়েছেন প্রধান কোচ হাজিমে মোরিইয়াসু। তবে বড় ধাক্কা হিসেবে দলে জায়গা হয়নি দলের সেরা তারকা হিসেবে বিবেচিত ব্রাইটনের মিডফিল্ডার কাওরু মিতোমার।
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অনুপস্থিতি জাপানের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে, কারণ গত কয়েক বছরে জাতীয় দলের আক্রমণভাগে গতি ও ড্রিবলিংয়ে তিনি ছিলেন অন্যতম প্রধান ভরসা।
তবে দলের নেতৃত্বে থাকছেন ওয়াতারু এন্দো। লিভারপুলের এই মিডফিল্ডার এপ্রিল মাসে গোড়ালির চোটে পড়লেও বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন।
কোচ হাজিমে মোরিইয়াসু মিতোমার অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, দলে যেই থাকুক না কেন জাপান নিজেদের স্বাভাবিক খেলাটা ধরে রাখার মানসিকতা নিয়েই মাঠে নামে।
গোলরক্ষক: জিওন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া
ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুন্নোসুকে সুজুকি
মিডফিল্ডার: ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি
ফরোয়ার্ড: কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো