বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জাতীয় ফুটবল দলের জন্য তেহরানে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ইরান। ছবি: সংগৃহীত
ভূরাজনৈতিক টানাপড়েন ও ভিসা জটিলতার অনিশ্চয়তার মধ্যেই আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা পেল ইরান জাতীয় ফুটবল দল।
বুধবার (১৩ মে) রাতে তেহরানের ঐতিহাসিক এনকেলাব স্কয়ারে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। দীর্ঘ সময় পর সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় উৎসব ও আবেগের মিলনমেলায়।
অনুষ্ঠানে জাতীয় দলের ফুটবলাররা মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমমূলক বক্তব্য দেন এবং বিশ্বকাপে দেশের পতাকা ও সম্মান রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে ২০২৬ বিশ্বকাপে ইরান যে জার্সি পরে মাঠে নামবে, সেটিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এটি গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে সবচেয়ে স্মরণীয় বিদায় সংবর্ধনা। তার মতে, ফলাফল যাই হোক না কেন, ফুটবলাররা বিদেশের মাটিতে দেশের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন।
তবে উৎসবের আবহের মধ্যেও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে ভিসা জটিলতা। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্টদের আশঙ্কা, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকায় মার্কিন ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেইনি জানান, তারা এখন ফিফার আশ্বাসের ওপর নির্ভর করছেন এবং আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই ভিসা সংক্রান্ত সমস্যা সমাধান হবে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী সপ্তাহে তুরস্কে অনুশীলনের উদ্দেশ্যে দেশ ছাড়বে ইরান জাতীয় দল।