বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সুইডেন ফুটবল দল। ছবি: সংগৃহীত
সুইডেন জাতীয় ফুটবল দলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন কোচ Graham Potter। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ইংলিশ ক্লাবভিত্তিক দুই তারকা ফরোয়ার্ড Alexander Isak এবং Viktor Gyökeres।
তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি টটেনহ্যামের আক্রমণভাগের খেলোয়াড় Dejan Kulusevski-এর। দীর্ঘদিন হাঁটুর ইনজুরিতে ভুগে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় শেষ পর্যন্ত তাকে বাদ দিতে বাধ্য হন কোচ।
স্টকহোমে সংবাদ সম্মেলনে পটার জানান, ইনজুরি থেকে ফেরা খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও ধারাবাহিকতা বিবেচনা করেই দল নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, ইসাকের মতো বিশ্বমানের খেলোয়াড়কে সেরা ছন্দে ফেরানোই ছিল বড় চ্যালেঞ্জ।
আগামী ১ জুন নরওয়ে ও ৪ জুন গ্রিসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সুইডেন। এরপর দলটি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে। গ্রুপ পর্বে সুইডেন মুখোমুখি হবে তিউনিসিয়া, নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে।