বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের তরুণ ক্রিকেটারদের স্বপ্ন পূরণ ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে এগিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির সম্ভাবনাময় ৯০ জন ‘ইয়াং টাইগার’-এর হাতে একটি করে ক্রিকেট কিট তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্রিকেট কিট বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শাফাক আল জাবির এবং জাতীয় দলের বর্তমান সদস্য তাইজুল ইসলাম খেলোয়াড়দের হাতে কিট ব্যাগ তুলে দেন। এ সময় বিসিবি ও রবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
‘এবার নতুন স্বপ্ন গড়তে পারবে তুমিও’ শীর্ষক এই উদ্যোগটি তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে এবং তাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ শক্তিশালী করতে এই ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত মার্চে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজ চলাকালে ‘প্রতি ১০০ রানে ১০টি ক্রিকেট কিট’ প্রদানের ঘোষণা দেয় রবি আজিয়াটা পিএলসি। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলা এই উদ্যোগে প্রতিটি ১০০ রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বার্তা প্রদর্শন করা হয় এবং লাইভ সম্প্রচারেও বিষয়টি তুলে ধরা হয়।
সিরিজের রান সংখ্যার ভিত্তিতে মোট ৯০টি ক্রিকেট কিট বিতরণের জন্য নির্ধারণ করা হয়। যোগ্য ও সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।