বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ আবারও জাতীয় দলে ফেরার দরজা খুলে দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ৩৯ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, দলের প্রয়োজন হলে তিনি অবসর ভেঙে মাঠে ফিরতে একেবারেই আপত্তি করবেন না।
সুয়ারেজ ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। তিনি উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করে দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু অবসরের পর কোচ মার্সেলো বিয়েলসার ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন। এখন তিনি সেই ভুল স্বীকার করে ক্ষমাও চেয়ে নিয়েছেন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুয়ারেজ বলেন, 'জাতীয় দলের হয়ে আমি কখনোই না বলব না, বিশেষ করে বিশ্বকাপ যখন সামনে। তখন আমি তরুণদের জন্য জায়গা করে দিতে সরে দাঁড়িয়েছিলাম। কিন্তু কিছু কথা বলে ফেলেছিলাম যা বলা উচিত হয়নি। যাদের কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল, আমি তা করে ফেলেছি।'
বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে খেলছেন সুয়ারেজ। বয়স যতই হোক, তাঁর মধ্যে এখনও প্রতিযোগিতার আগুন জ্বলছে। তিনি বলেন, 'মাঠে এখনও বুঝতে পারি শরীরে কিছুটা জীবনীশক্তি বাকি আছে। হারলে রাগ হয়, খারাপ পাস দেখলে মন খারাপ হয় আর গোল করলে আনন্দে ভরে যায়। এই অনুভূতিগুলো এখনও আমার মধ্যে জীবন্ত।'
সুয়ারেজ উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এবং ২০১১ সালে কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক ছিলেন। আসন্ন ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ১১ জুন।