বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসরে ফিক্সিংয়ের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অভিযুক্তরা হলেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ, আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং এর আগে দীর্ঘমেয়াদি বহিষ্কারাদেশ পাওয়া সামিনুর রহমান।
বিসিবির ইনটেগ্রিটি ইউনিটের ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং, তথ্য গোপন, তদন্তে বাধা প্রদান এবং বেটিং সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।
অভিযুক্তদের ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার সুযোগ দিয়েছে বিসিবি। এই সময়ের মধ্যে তারা নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে পারবেন বলে জানানো হয়েছে।