বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অন্তত পাঁচজন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে এবং অভিযুক্ত ক্রিকেটারদের বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে।
বিপিএল চলাকালীন ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়। তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের উদ্যোগে গঠিত এই কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়।
পরবর্তীতে ওই রিপোর্ট যাচাই-বাছাইয়ের জন্য বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। পর্যালোচনার পর কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।
তামিম ইকবাল আরও জানান, পাঁচজন ক্রিকেটারকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই বিসিবি একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নাম ও শাস্তির বিস্তারিত প্রকাশ করবে।
এদিকে বিপিএলের নানা অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তামিম। তিনি বলেন, একটি দল ছাড়া বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি। পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন করে বিপুল আর্থিক ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি।
বিসিবির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবিষ্যতে যথাযথ ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হলে বিপিএল আয়োজন নিয়েও পুনর্বিবেচনা করা হতে পারে।