বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভিসা জটিলতা ও রাজনৈতিক উত্তেজনার কারণে এবার টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দিয়েছে ইরান।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, যদি খেলোয়াড় ও দলের জন্য “সম্মানজনক পরিবেশ” ও প্রয়োজনীয় ভিসা সুবিধা নিশ্চিত না করা হয়, তাহলে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে পারে ইরান। তিনি বলেন, ফিফাকে বিষয়টি জানানো হবে এবং সমাধান না হলে তারা বিকল্প সিদ্ধান্ত নেবে।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক কারণে ইরানের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষায়, “রাষ্ট্রীয় মর্যাদাহানি মেনে নিয়ে আমরা কোনো প্রতিযোগিতায় অংশ নেব না।
বিশ্লেষকদের মতে, কানাডায় ইরান ফুটবল কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনাই এই সংকটকে আরও ঘনীভূত করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করলেও ইরান এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বকাপ কোনো দ্বিপাক্ষিক সফর নয়; বরং একটি আন্তর্জাতিক ক্রীড়া আসর। তাই আয়োজক দেশ ও ফিফার দায়িত্ব ভিসা ও নিরাপত্তা নিশ্চিত করা।
তবে বিতর্কের মধ্যেও ইরানের প্রস্তুতি থেমে নেই। কোচ আমির ঘালেনোই শিগগিরই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন বলে জানা গেছে। দলটি তুরস্কে প্রস্তুতি ক্যাম্প শেষে যুক্তরাষ্ট্রে যাবে।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। একই শহরে ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে তারা।