বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
মার্চে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে যাওয়ার পর দুই মাসের মাথায় আবারও ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এবার সফরটি টেস্ট সিরিজকে কেন্দ্র করে হলেও সফরকারীদের মূল নজর শুধু সিরিজ জয় নয়, বরং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করা।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এ লক্ষ্যই স্পষ্ট করেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, হোম কন্ডিশনের চ্যালেঞ্জ বুঝে সেরা ক্রিকেট খেলাই তাদের প্রধান উদ্দেশ্য।
আফ্রিদি আরও জানান, দল হিসেবে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। শুধু একটি সিরিজ নয়, বরং চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভালো অবস্থান ধরে রেখে ফাইনালে খেলার পথ সুগম করাই তাদের লক্ষ্য।
মিরপুরের উইকেট প্রসঙ্গে তিনি বলেন, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই সাফল্যের চাবিকাঠি। পাকিস্তান দলে স্পিন ও পেস—দুই বিভাগেই ভারসাম্য আছে বলে বিশ্বাস তার।
তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও মন্তব্য করেন আফ্রিদি। তিনি বলেন, নাহিদ বাংলাদেশের জন্য প্রতিভাবান একজন ক্রিকেটার এবং ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারেন।