বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হলেও ফুটবল অঙ্গনে মাঠের বাইরের রাজনীতি নতুন করে আলোচনায় এসেছে। এবার কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেস ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)’র সভাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, কানাডার অভিবাসন কর্মকর্তাদের হাতে ‘দুর্ব্যবহারের’ শিকার হন ইরানের ফুটবল ফেডারেশনের শীর্ষ প্রতিনিধি দল। এ ঘটনার পর তারা সভায় অংশ না নিয়েই দেশে ফিরে গেছেন।
এর ফলে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এবং দেশগুলোর মধ্যে যাতায়াত ব্যবস্থা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেনি এবং উপ-সাধারণ সম্পাদক হামেদ মোমেনি ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার উদ্দেশ্যে টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণ করেন।
বৈধ ভিসা থাকা সত্ত্বেও সেখানে ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তারা প্রথম ফিরতি ফ্লাইটেই তুরস্ক হয়ে ইরানে ফিরে যান।
ইরান ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের সশস্ত্র বাহিনীর একটি সম্মানজনক অঙ্গসংগঠনের (আইআরজিসি) প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণ করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
২০২৪ সালে কানাডা ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। কানাডীয় সরকারের ভাষ্যমতে, মেহেদি তাজের সাথে আইআরজিসি-র কথিত যোগসূত্র থাকার কারণেই তাকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি স্পষ্ট জানিয়েছেন, আইআরজিসি সদস্যরা কানাডায় স্বাগত নন। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ কিছুটা নমনীয় সুরে একে ‘অনিচ্ছাকৃত’ ভুল হিসেবে বর্ণনা করেছেন।
২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ৪৮ দলের বিশাল বিশ্বকাপ। গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর ইরানের অংশগ্রহণ এমনিতেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে পড়েছে। এই ঘটনার পর বিশ্বকাপের সময় ইরানি খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে ফিফা বড় চ্যালেঞ্জের মুখে পড়ল।
এদিকে ফিফা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো খুব শীঘ্রই ইরানি প্রতিনিধিদের সঙ্গে সদর দপ্তরে একটি বিশেষ বৈঠকের আশ্বাস দিয়েছেন।