বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের জারাগোজা ও হুয়েস্কার ম্যাচের শেষ দিকে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। খেলার শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি থেকে শুরু হয়ে তা দ্রুত হাতাহাতি ও মারামারিতে গড়ায়, ফলে মাঠে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববারের (২৬ এপ্রিল) এ ম্যাচে জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হুয়েস্কার অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে এই ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। এরপর দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন সংঘর্ষে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন হুয়েস্কার গোলরক্ষক দানি হিমেনেজও পাল্টা ঘুষি মারেন আন্দ্রাদাকে। পুরো ঘটনার ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনার পর জারাগোজার দানি তাসেন্দেকেও লাল কার্ড দেখানো হয়।
গুরুত্বপূর্ণ অবনমন লড়াইয়ের এই ম্যাচে উত্তেজনা আগেই চরমে ছিল। তবে শেষ মুহূর্তের এই ঘটনার কারণে ম্যাচটি আরও বিতর্কিত হয়ে ওঠে।
ঘটনার পর হুয়েস্কার কোচ হোসে লুইস বলেন, এটা ব্যাখ্যা করা কঠিন। পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ছাড়া কিছু নয়। পরিস্থিতি বুঝি, কিন্তু এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা খুবই বাজে দৃশ্য।
মাঠের ঘটনাকে ছাপিয়ে ম্যাচের ফলও গুরুত্বপূর্ণ ছিল। অস্কার সিয়েলভার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় হুয়েস্কা। এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে উঠেছে তারা। অন্যদিকে ৩৫ পয়েন্ট নিয়ে তলানির দিকেই রয়ে গেছে জারাগোজা।