বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। রোববার (২৬ এপ্রিল) জাকার্তায় অনুষ্ঠিত বাছাইপর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে তারা এই সাফল্য নিশ্চিত করে।
তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে মোট ৭ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দলটি শুধু সেমিফাইনালেই ওঠেনি, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল করেছে।
সেমিফাইনাল নিশ্চিতের জন্য বাংলাদেশের দরকার ছিল ড্র। তবে বাংলাদেশের মেয়েরা ড্র নয়, জিতেই সেমিফাইনালে খেলবে। বাছাই থেকে শীর্ষ চারটি দল উঠবে এ বছরই জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে। সেমিফাইনালে ওঠার মধ্যে দিয়ে বাংলাদেশের সেরা চার দলের একটি নিশ্চিত হলো।
বাংলাদেশ এই ম্যাচে গোল খেয়ে বসেছিল প্রথম মিনিটেই। তবে ১০ মিনিটেই গোল করে দলকে ম্যাচে ফেরান নাদিরা এমা। ৩৯ মিনিটে কনা আক্তারের করা গোলে বাংলাদেশ লিড নিয়ে বাকি সময় দুর্দান্ত উপহার দেয়। গোলের গোটা দুই সুযোগ নষ্টও হয়েছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে ইতিহাস গড়া আসরে আরেকটি ইতিহাস গড়লো হকির মেয়েরা।
দুর্দান্ত স্টিকওয়ার্কে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ১৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় তন্নি খাতুন।
এশিয়ান গেমসের বাছাইয়ে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয় নারী হকি দল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে। অভিষেক আসরটি কেবল অংশগ্রহণের জন্যই হয়নি, বাংলাদেশের মেয়েরা এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে নাম লিখিয়ে প্রমাণ করেছেন আমরা আর পিছিয়ে নেই।
রাতে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নাকি রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলবে।
গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে পাবে সিঙ্গাপুরকে এবং রানার্সআপ হলে পাবে স্বাগতিক ইন্দোনেশিয়াকে।