বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রতীকি ছবি
মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। তিনি আরো বলেন, যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মাইক হাতে পেলে বিভিন্ন ধরনের কুৎসা রটান তাদের উদ্দেশ্যে বলছি কোন লাভ হবে না।
রবিবার (২৬ এপ্রিল) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস কালকিনি আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফজলে এলাহী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাদারীপুর, মো. নাজমুল ইসলাম কালকিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ও রাজনৈতিক ব্যক্তিরা।
খেলায় শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।