বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে বার্সেলোনা। গেটাফের বিপক্ষে ২-০ গোলের আত্মবিশ্বাসী জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি। এ ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। তার গোল দলের জয়ে বড় ভূমিকা রাখে।
শুক্রবার রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে সুযোগটি কাজে লাগিয়ে বার্সেলোনা এখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে, যেখানে লিগে বাকি রয়েছে মাত্র পাঁচটি ম্যাচ। সব মিলিয়ে, বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা এখন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
ম্যাচের ৪৫ মিনিটে পেদ্রির দুর্দান্ত এক পাস থেকে বার্সাকে লিড এনে দেন মাস্ক পরিহিত মিডফিল্ডার ফেরমিন লোপেজ।
এর আগে বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে যাওয়া তরুণ তারকা লামিন ইয়ামালকে ছাড়াই মাঠে নামে বার্সা।
দলের অন্যতম সেরা অস্ত্র না থাকলেও মার্কাস রাশফোর্ডকে শুরুতে বেঞ্চেই রেখেছিলেন কোচ ফ্লিক।
ম্যাচের ৬০ মিনিটে রুনি বারদঘির পরিবর্তে মাঠে নামেন এই ইংলিশ ফরোয়ার্ড। অন্যদিকে, ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে গেটাফে।
তবে ম্যাচের শেষ দিকে দারুণ এক প্রতি-আক্রমণে গেটাফের সব আশা শেষ করে দেন রাশফোর্ড। রবার্ট লেভানডভস্কির বাড়ানো বল ধরে নিজের অর্ধে থেকে দৌড় শুরু করেন তিনি। সামনে কেবল গেটাফে গোলরক্ষক দাভিদ সোরিয়া থাকলেও অসাধারণ ঠান্ডা মাথায় ফিনিশিং দিয়ে চলতি লা লিগায় নিজের সপ্তম গোলটি পূর্ণ করেন রাশফোর্ড। তার এই গোলেই বার্সেলোনার জয় নিশ্চিত হয়।