বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’র সেমিফাইনালে কাতারের আল আহলিকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ৫-১ গোলের দাপুটে জয়ে শেষ চারে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। এই জয়ের ফলে ফাইনালে উঠেছে আল নাসর, যেখানে তাদের প্রতিপক্ষ হবে জাপানের গাম্বা ওসাকা। শিরোপা নির্ধারণী ম্যাচটি আগামী ১৬ মে রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে আল আহলির বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক বনে যান কিংসলে কোম্যান। তার দুর্দান্ত পারফরম্যান্সই মূলত দলকে বড় জয়ের পথে এগিয়ে নেয়।
এরপর আল নাসরের ফ্রেঞ্চ তারকা কোম্যান ১২তম মিনিটে গোলের সূচনা করেন। আল নাসরকে সমতায় ফেরান তিনি। এরপর ২৩তম মিনিটে গোল করে প্রথম আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৪৫+৭ মিনিটে দ্বিতীয় গোল করেন কিংসলে কোম্যান এবং ৬৩ম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে পঞ্চম গোল করেন আবদুল্লাহ হামদান।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, ‘দলের জন্য গর্বিত। ফাইনাল আমাদের অপেক্ষায়!’- যা তার শিরোপা জয়ের প্রবল আকাঙ্ক্ষারই প্রতিফলন।
দলের কোচ হোর্হে হেসুসও ছিলেন ভীষণ সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়দের অভিনন্দন। আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি- ফাইনালে পৌঁছেছি। এই ম্যাচে আমরা অসাধারণ মানের ফুটবল খেলেছি। খেলোয়াড়রা দারুণ ছন্দে আছে। প্রতি তিনদিন পরপর ম্যাচ খেলে এমন পারফরম্যান্স দেখাতে হলে শারীরিক সক্ষমতা খুবই ভালো হতে হয়।’
ফাইনালে সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কোচ হেসুস বাস্তববাদী উত্তর দেন, ‘ফাইনালে দুই দল থাকবে, একজনকে হারতেই হবে। সেখানে পৌঁছানোই সবচেয়ে কঠিন ছিল- আমরা সেটা করেছি। এখন যে কোনো কিছুই সম্ভব।’
এদিকে আল নাসরের সামনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। সৌদি প্রো লিগে তারা বর্তমানে শীর্ষে অবস্থান করছে এবং দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল-এর থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে, যদিও আল হিলালের একটি ম্যাচ কম খেলেছে। লিগে বাকি আছে মাত্র পাঁচটি ম্যাচ।
রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্সও চোখে পড়ার মতো। চলতি মৌসুমে তিনি লিগে করেছেন ২৪টি গোল, যা লিগের সর্বোচ্চ গোলদাতা ইভান তোনির চেয়ে মাত্র তিনটি কম। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৩১ গোল দূরে অবস্থান করছেন।
আল নাসর বর্তমানে লিগে টানা ১৪ ম্যাচে জয় পেয়েছে, যা তাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আগামী ২৯ এপ্রিল নিজেদের মাঠে আবারও আল আহলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা।
সবকিছু মিলিয়ে বলা যায়, রোনালদোর জন্য এটি হতে যাচ্ছে একটি স্মরণীয় মৌসুম। একদিকে ক্লাবের হয়ে বড় ট্রফি জয়ের সম্ভাবনা, অন্যদিকে ব্যক্তিগত ক্যারিয়ারের ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক- দুই দিক থেকেই তিনি এখন সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন।