বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান সিরোতে কোমোর বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নেয় ইতালিয়ান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপে ছিল স্বাগতিক ইন্টার মিলান। দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকা কোমো ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ৩২ মিনিটে বাতুরিনার গোলে এগিয়ে যায় তারা, যা ইন্টার শিবিরে চাপ আরও বাড়িয়ে দেয়।
পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮তম মিনিটে আবারও জাল খুঁজে নেয় কোমো এবং ব্যবধান ২-০ করে ফেলে। এ অবস্থায় ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় ইন্টার।
তবে সেখান থেকেই শুরু হয় ইন্টারের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। দলের ভরসা হয়ে ওঠেন তুর্কি মিডফিল্ডার হাকান কালহানোগ্লু। ৬৯তম মিনিটে প্রথম গোল করে দলকে ম্যাচে ফেরান তিনি। সেই গোলই যেন ইন্টারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে।
এরপর আক্রমণের চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। অবশেষে ৮৬তম মিনিটে আবারও জ্বলে ওঠেন কালহানোগ্লু। নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মোড়। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ক্রোয়াট মিডফিল্ডার সুচিচের গোলে ম্যাচে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান। শেষ পর্যন্ত সেই গোলেই নিশ্চিত হয় ফাইনালের টিকিট।