বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’তে, বার্মিংহাম ফিনিক্সের দলে যোগ দিয়ে। এদিকে, একই দলের মালিকানায় নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার ফিনিক্সের ১.২ শতাংশ শেয়ার কিনে অংশীদার হয়েছেন।
মঙ্গলবার ‘দ্য ক্রিকেটার’ জানিয়েছে, বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিক মার্কিন সংস্থা ‘নাইটহেড ক্যাপিটাল’ এবং ‘ওয়ারউইকশায়ার’র যৌথ মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটির শেয়ার কিনেছেন বেলিংহাম।
২০২৬ সালের জানুয়ারিতে হওয়া এই চুক্তিতে ১.২ শতাংশ শেয়ারের বিপরীতে বেলিংহামকে গুনতে হয়েছে প্রায় ১০ লাখ পাউন্ড।
বর্তমানে দলটিতে ওয়ারউইকশায়ারের মালিকানা ৫০.৪ শতাংশ এবং নাইটহেড ক্যাপিটালের ৪৮.৪ শতাংশ।
উল্লেখ্য, মাত্র ৮ বছর বয়সে বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবে যোগ দেওয়া বেলিংহাম ১৬ বছর বয়সে ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটিয়েছিলেন।
পরবর্তীতে বরুশিয়া ডর্টমুন্ড হয়ে বর্তমানে রিয়াল মাদ্রিদের মাঝমাঠের প্রাণভোমরা তিনি।
২০২৬ আসরের নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ১ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি) দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে তার ভিত্তিমূল্যেই দলে পেয়েছে তারা। নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের রিশাদ হোসেন থাকলেও শেষ পর্যন্ত কোনো দল পাননি এই স্পিনার।
বার্মিংহামের স্কোয়াডে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার মতো তারকাদের। আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে 'দ্য হানড্রেড'-এর পঞ্চম আসর।