বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে তিন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা এই দুই ম্যাচে বিশ্রামে থাকছেন। এদিকে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ অষ্টার আব্দুল গফফার সাকলাইন। এছাড়া এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচে প্রতিনিধিত্ব করা রিপন মন্ডলকেও জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইমার্জিং এশিয়া কাপের সর্বশেষ সংযোজনে চমক দেখিয়ে জাতীয় দলের ভাবনায় আসেন সাকলাইন। বিপিএলে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পেছনেও ভূমিকা আছে তার। অন্যদিকে, রিপন এর আগেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। তবে খেলার সুযোগ পাননি। তবে এবার তাসকিন, মুস্তাফিজ এবং রানার অনুপস্থিতিতে তার খেলার সম্ভাবনা রয়েছে বেশ।
নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বেই খেলবে দল। পেস আক্রমনে রিপন-সাকলাইনকে সঙ্গ দেবেন সাইফুদ্দিন এবং শরিফুল ইসলাম। ইনজুরি শঙ্কা থাকলেও পারভেজ হোসেন ইমন আছেন স্কোয়াডে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেদেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।